× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে ৩ দিনব্যাপী ফলমেলায় অংশ নিলেন এলাকার কৃষক-কৃষানিরা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৬ ঘণ্টা আগে

ফেনীতে  ৩ দিনব্যাপী কৃষক-কৃষানিদের  ফলমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

ফেনীতে ৩ দিনব্যাপী কৃষক-কৃষানিদের ফলমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

’করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ফেনী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী ফলমেলায় অংশ নিলেন এলাকার কৃষক-কৃষানিরা ।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আতিক উল্যাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, কৃষি কর্মকর্তা মো. মহি উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম খোকন ও ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন প্রমুখ। 
ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়ের সঞ্চালনায় মেলা শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের ফেনীর অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ হোসেন। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক-কৃষানিরা অংশ নেন। 
এর আগে মেলায় স্থাপিত দেশীয় ও বিদেশি জাতের বিভিন্ন ফল প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ কর্মকর্তারা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা