× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। প্রবা ফটো

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। প্রবা ফটো

বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন। বুধবার (১৭ জুন)  রাত ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত ট্রাকচালকের সহকারী হৃদয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজলিমুর রহমান।  

পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাক( ঢাকা মেট্রো ট- ২৪-৬৯২৪) এর সাথে বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২-৮৬১৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তার সঙ্গে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন। পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

তিনি আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইটি ট্রাক জব্দ করা হয়েছেÑ তবে বালুবাহী ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা