ফেনীর সদর উপজেলার শর্শদী এলাকায় বুধবার বিকাল ৫টার ট্রেনে কাটা পড়ে শিশু হুজাইফা। প্রতীকী ছবি
ফেনীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে ছয় বছরের শিশু হুজাইফা।
উপজেলার শর্শদী এলাকায় বুধবার বিকাল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সদর উপজেলার বালিগাঁও এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে শর্শদী এলাকায় গিয়েছিল হুজাইফা।
বিকালে রেললাইন সংলগ্ন স্থানে খেলাধুলার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে শিশুটি।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কর বল জানায় পরিবারের সদস্যরা।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, নানার বাড়িতে বেড়াতে এসে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে শিশুটি।
এ বিষয়ে পুলিশ জানায়, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।