× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চায়না হারবার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৩ ঘণ্টা আগে

আপডেট : ২৩ ঘণ্টা আগে

নাসিক কার্যালয়ে নাসিক প্রশাসক ও চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধি দল। প্রবা ফটো

নাসিক কার্যালয়ে নাসিক প্রশাসক ও চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধি দল। প্রবা ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে (নাসিক) আধুনিক ও পরিবেশবান্ধব মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মেগা প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীনের শীর্ষ অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি। 

নাসিক প্রশাসকের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় বুধবার (১৭ জুন) দুপুরে সভায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, আধুনিক হাসপাতাল, মনোরেল ও বিশুদ্ধ পানি সরবরাহসহ একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়।

নাসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সভায় অংশ নেওয়া চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান। 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এমআরকে এন্টারপ্রাইজের কর্ণধার মো. রফিকুল ইসলাম রাতুলসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় শহরের জন্য বেশ কয়েকটি মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, ১ হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট, এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ প্রকল্প এবং আধুনিক সেতু নির্মাণ প্রকল্প।

চায়না হারবারের প্রতিনিধিরা এসব উন্নয়ন উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী পরিকল্পনা হিসেবে প্রশংসা করেন। তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি বড় অঙ্কের সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নে তাদের প্রতিষ্ঠান আগ্রহী।

সভা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা