রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ঘণ্টা আগে
রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়, দুস্থদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। প্রবা ফটো
‘রূপগঞ্জকে একটি অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। আজ রূপগঞ্জ সারা দেশের মধ্যে সব উপজেলা থেকে এগিয়ে রয়েছে। এবার সরকারিভাবে যেই বরাদ্দ এসেছে, সেই বরাদ্দ দিয়ে রাস্তাঘাট থেকে শুরু করে যত সমস্যা রয়েছেÑ সব সমস্যা সমাধান করা হবে।’
রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যের খাদ্যশস্য, ঢেউটিন, গৃহ মঞ্জুরির অর্থ বিতরণ অনুষ্ঠানে বুধবার দুপুরে (১৭ জুন) এসব কথা বলেন নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, যুবদল নেতা আমিনুল ইসলাম প্রিন্স প্রমুখ।
পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যের কার্যালয় উদ্বোধন শেষে অফিস কার্যক্রম শুরু করেন।