× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ ঘণ্টা আগে

বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণিল আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচকে কেন্দ্র করে বুধবার এই শোভাযাত্রার আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে সমর্থকরা করোনেশন ইন্সটিটিউশন অ্যান্ড কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অনেকেই মুখে আর্জেন্টিনার পতাকা আঁকেন, কেউ জার্সি পরেন, আবার কেউ হাতে পতাকা নিয়ে যোগ দেন। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী সমর্থকদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

সমর্থকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং আসন্ন ম্যাচগুলোতে সাফল্যের প্রত্যাশায় এ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা চলাকালে স্থানীয় পথচারীরাও দৃশ্য উপভোগ করেন।

পরে কলেজ মাঠে আর্জেন্টিনার জয়ের আনন্দে মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক সুজিত জয়সোয়াল বলেন, “ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। তাদের খেলা নান্দনিক লাগে। আশা করি এবারও দলটি ভালো করবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা