× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোচালক হত্যাকাণ্ড: অভিযুক্তদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে জনতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৩ ঘণ্টা আগে

বরিশালে অটোরিকশা চালক হত্যার ঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। প্রবা ফটো

বরিশালে অটোরিকশা চালক হত্যার ঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। প্রবা ফটো

বরিশালে অটোরিকশা চালক নাজমুল হোসেন হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। বুধবার (১৭ জুন) সকালে নগরীর জাগুয়া নতুন হাট এলাকায় হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় মিরাজ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

এর আগে গত সোমবার নগরীর কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় অটোরিকশা চালক নাজমুল হোসেসের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাজমুল বরিশাল সদরের রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার বাসিন্দা আব্দুল রশিদ মোল্লার ছেলে।

স্থানীয়ো জানিয়েছে, গত শনিবার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে নাজমুলের ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রবিবার নিহতের পিতা আব্দুল রশিদ মোল্লা বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (উপ-পুলিশ কমিশনার ক্রাইম ম্যানেজমেন্ট) আব্দুল হান্নান। তিনি বলেন, লাশ উদ্ধারের ঘটনায় মিরাজ নামের একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ চলছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের গ্রেপ্তারের টেষ্টা চলছে। ঘটনা জানার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা