তিতাস (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ঘণ্টা আগে
আপডেট : ২৪ ঘণ্টা আগে
কুমিল্লার তিতাস উপজেলায় থানায় জিডি করাকে কেন্দ্র করে বাদীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ । প্রবা ফটো
কুমিল্লার তিতাস উপজেলায় মারধরের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করাকে কেন্দ্র করে বাদী শাহ আলম (৪৩) নামে একজনকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে তিতাস থানার গেটের সামনেই এ ঘটনা
ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, শাহ আলমের বড় ভাই কামাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন
ধরে জায়গা-জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে প্রায় এক সপ্তাহ আগে কামাল হোসেনের
ছেলে তাহের আলী ও সাগর মিয়া শাহ আলমকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় শাহ আলম
তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হওয়ায়
তিনি জিডিটি প্রত্যাহার করে নেন।
অভিযোগে আরও বলা হয়, এ সময় শাহ আলম রুবেলকে রক্ষা করতে এগিয়ে গেলে
তাহের আলী তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা
তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসা নেওয়ার পর শাহ আলম থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানার
গেটের সামনে আবারও ভাতিজা তাহের আলী, সাগর, ফাহিম, রিফাত ও ফারুক তার ওপর হামলা করে
পিটিয়ে রক্তাক্ত করেন। ঘটনাটি থানা পুলিশের সামনেই ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন,
মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। থানার সামনের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।