× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনাগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৮:৫৫ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৯:০০ পিএম

উপজেলা কৃষি অফিস সোনাগাজীর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

উপজেলা কৃষি অফিস সোনাগাজীর উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলায়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস সোনাগাজীর উদ্যোগে  বুধবার  (১৭  জুন) পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. আতিক উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সোনাগাজীর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল-আমিন শেখ, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় পাল, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহ এবং এনসিপি উপজেলা শাখার সদস্য সচিব মো. মোশারফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোয়াস এগ্রোর স্বত্বাধিকারী ওমর বিন সোলেমান, ব্র্যাক ফেনীর জেলা সমন্বয়ক মো. ওমর ফারুক এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন ভৌমিক।

বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, বিষমুক্ত ফসল উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ পর্যায়ে নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও কৃষকদের জীবনমান উন্নয়নেও এ প্রকল্প কার্যকর অবদান রাখছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষানি, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা