× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুইজন যাত্রী নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৭:৪৯ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৮:০০ পিএম

দুর্ঘটনা কবিলত ট্রাক ও ইজিবাইক। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনা কবিলত ট্রাক ও ইজিবাইক। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

উপজেলার বানেশ্বর বাজার এলাকায় বুধবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত রিয়াজ উদ্দিনের ছেলে, আব্দুল খালেক (৬৫) ও মৃত আচেন ছেলে হাচেন উদ্দিন (৭০)। 

আহতরা হলেন মৃত হাসেম আলী ছেলে লালন (৪৬), মো. জালাল ছেলে নান্টু (৪০), ও মো. জিয়া (৪৫)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্র জানায়, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে পাঁচজন যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এদিকে ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের একটি ক্যারেটবাহী ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজার এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা আব্দুল খালেকের ঘটনাস্থলেই তার মৃত্যু। পরে স্থানীয়রা হাচেন উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল কাজী বলেন, “ইজি বাইকটি লেনের মধ্যে চলে যাওয়ার কারণে ট্রাক ব্রেক করার পরেও দুর্ঘটনাটি ঘটেছে এমনটা মনে হচ্ছে। ওই ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। অপরজনকে হাসপাতালে নেওয়া পর তার মৃত্যু হয়”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা