× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপপ্রচার নয়, সহযোগিতা চাই, থানার ওসি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৭:১৫ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৮:১১ পিএম

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অপপ্রচার নয়, সহযোগিতা চাই,  মতবিনিময় সভায় কালীগঞ্জ থানার  ওসি। প্রবা ফটো

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অপপ্রচার নয়, সহযোগিতা চাই, মতবিনিময় সভায় কালীগঞ্জ থানার ওসি। প্রবা ফটো

মাদক নির্মূলে অপপ্রচার নয়, গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা চান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন।

বুধবার (১৭ জুন) বেলা ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জ থানাতে মাদক প্রতিরোধ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি ওই কথা বলেন। ওসি বলেন, মাদক নির্মূলে থানা পুলিশ বদ্ধপরিকর। এ জেলাতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মহোদ্বেয়ের ঘোষণা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে। 

প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ওসি জেল্লাল হোসেন অভিযোগের সুরে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পুলিশের ধারাবাহিক অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াতে তারা ক্ষুব্ধ হয়ে মাসিক চাঁদার কথা তুলে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। 

ওসি জেল্লাল হোসেন আরও জানান, গত ডিসেম্বর ২০২৫ থেকে চলতি বছরের ১৪ জুন পর্যন্ত  মোট ৪১টি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪ দশমিক ৪৬৫ কেজি গাঁজা, ১ হাজার ৩৭২ পিস ইয়াবা, ১৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৯ বোতল ফেন্সিডিল এবং ১ হাজার মিলিলিটার চোলাই মদ। অন্যদিকে, জিডি মূলে উদ্ধার করা হয়েছে, ২৪ বোতল ফেন্সিডিল এবং যৌথ অভিযানে আরও ৩২৪ বোতল ফেন্সিডিলসহ দুটি বড় ট্রাক ও একটি মোটরসাইকেল। এছাড়া যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে চারটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, একটি একনলা বন্দুক, একটি রিভলভার এবং চারটি ককটেল। নিয়মিত মামলায়, অভিযানে ৯টি উচ্চ সিসির মোটরসাইকেল, একটি বড় ট্রাক্টর, একটি রূপসা বাস, এবং ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ছাড়াও নগদ টাকা, স্বর্ণালংকার, ইউরিয়া সার, জালনোট,  ল্যাপটপ ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। অপরদিকে, আলোচিত ঘটনার মধ্যে গত কয়েক মাসের ব্যবধানে উপজেলাতে সংঘটিত স্পর্শকাতর তিনটি শিশু ধর্ষণ ঘটনায় পুলিশ দ্রুততম সময়ে আসামিদের আটকে সক্ষম হয়েছেন। 

ওসি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী অভিযানে তিনি গণমাধ্যম কর্মীদেরও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা