× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুয়া নামজারি খতিয়ান সৃজন করায় ভাইবোনের কারাদণ্ড

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৬:৪৪ পিএম

ভুয়া নামজারি খতিয়ান সৃজন করায় ভাইবোনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

ভুয়া নামজারি খতিয়ান সৃজন করায় ভাইবোনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে ভুয়া দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের অভিযোগে ভাইবোনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেনÑ উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরঠিকা গ্রামের মৃত নুরনবীর ছেলে মো. ইকবাল হোসেন এবং মেয়ে নয়ন বেগম।

জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন চর কাদিরা ইউনিয়নের চরঠিকা এলাকায় অবস্থিত ৮৬ শতক জমি জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তী সময়ে ওই জমির মালিকানা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাল ও ভুয়া দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজন করেন। জমিটির প্রকৃত মালিক চর কালকিনি এলাকার মোসলেহ উদ্দিন এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত্যতা পায় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দু’জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন জানান, ভূয়া কাগজপত্রের মাধ্যমে নামজারি সৃষ্টি ও অবৈধভাবে জমি ভোগদখলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভূমি দখল, জালিয়াতি ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা