× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন

ডিসেম্বরের আগেই তিন মেগা প্রকল্পের কাজ শেষ করা হবে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৫:৪০ পিএম

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় বক্তব্য রাখছেন নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় বক্তব্য রাখছেন নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

আগামী ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী নদীর তীরবর্তী কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক প্রকল্পের নির্মাণকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, প্রকল্পগুলো চালু হলে নগরবাসী সরাসরি এসব প্রকল্পের সুফল ভোগ করবে। যেহেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দু। বন্দরনগরীকে আরও আধুনিক, পরিকল্পিত ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে সিডিএর চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানো হবে।

বুধবার (১৭ জুন) সকালে সিডিএ’র সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণের পর সিডিএর কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। 

নগরীর উন্নয়নে বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করা হবে জানিয়ে নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় উন্নয়ন প্রকল্পের প্রতিবন্ধকতা দূর করে কাজ এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদের মতামত ও পরামর্শও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে সরকারি জমি, খাল কিংবা নালা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বরদাশত করা হবে না। অবৈধ দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অনিয়মিত ও নকশাবহির্ভূত নির্মাণ নগর পরিকল্পনা ও সৌন্দর্যের জন্য বড় বাধা জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নগরীর সৌন্দর্য নিশ্চিত করতে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। 

সিডিএ’র কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি তিনি একইসঙ্গে গণমাধ্যমকে সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও দেন, যাতে সংস্থার কার্যক্রম সম্পর্কে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়। 

সভায় সিডিএ কর্মকর্তারা সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সমন্বিত উদ্যোগ ও টিমওয়ার্কের মাধ্যমে চট্টগ্রামকে আরও আধুনিক, সুসজ্জিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব বলে জানান তারা। 

সভায় সিডিএর সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে দায়িত্ব গ্রহণের দিন সকালে নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন শাহ সুফি হযরত আমানত শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। 
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা