× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাণ্ডারিয়ায় নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৪:৫৯ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৬:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ার পোনা নদীতে গোসল করতে গিয়ে আলী হোসেন মাঝি (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন মাঝি উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত হাজী মহব্বত আলীর ছেলে।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে আলী হোসেন মাঝি স্থানীয় মঞ্জু মার্কেটের একটি দোকানে বসে ফুটবল খেলা দেখছিলেন। খেলা দেখা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়ির সামনের পোনা নদীর খেজুর গাছ ঘাটলায় গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি স্রোতের টানে ভেসে বাঞ্ছার খাল এলাকার দিকে চলে যান। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বরফ কল সংলগ্ন মামুনের দোকানের সামনে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় লোকজন নৌকার সাহায্যে মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনরা সেটি আলী হোসেন মাঝির মরদেহ বলে শনাক্ত করেন।

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন মাঝি বলেন, “সকালে তিনি মঞ্জু মার্কেটের গিয়ে ফুটবল খেলা দেখেন। পরে বাড়ির সামনে নদীতে গোসল করতে যান। ধারণা করা হচ্ছে, গোসলের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে”।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসাবধানতাবশত নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা