চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৪:১৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬ ১৬:২৯ পিএম
চট্টগ্রামে শিশু আয়াত হত্যার আসামি আবীরের ফাঁসির রায় দিয়েছেন চার বছর পর অতিরিক্ত মহানগর দায়রা জজ। প্রবা ফটো
চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবেশী আবীর আলীর ফাঁসির রায় দিয়েছেন আদালত চার বছর পর।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ
আলী আক্কাস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
গত শনিবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ
আলী আক্কাসের আদালতে এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এ মামলায় ৩৩ জন সাক্ষ্য দেন।
আদালতের পিপি জালাল উদ্দিন বলেন, ‘এ মামলায় ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন।
গত শনিবার মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য আজকের দিন (১৭ জুন)
ধার্য করা হয়।
২০২২ সালের ১৪ নভেম্বর নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সী বাড়ির
বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সি মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। তার মরদেহ টুকরো
টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।
ওই নৃশংস হত্যাকাণ্ড সারাদেশে আলোচনার জন্ম দেয়। পরে জানা যায়,
প্রতিবেশী আবীর আলী শিশু আয়াতকে খুন করেছেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল
ওয়াজেদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে জানান, আসামি আবীর আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি,
সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট, আলামত উদ্ধার এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনায়
আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে সর্বোচ্চ
শাস্তি মৃত্যুদণ্ডের রাযয়ের আদেশ দেন।