× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার ফুলতলা সড়কে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৪

খুলনা অফিস

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৩:২৭ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৫:১৪ পিএম

খুলনার ফুলতলায়  ত্রিমুখী সংঘর্ষে ২৪ জন আহত  হয়েছেন। প্রবা ফটো

খুলনার ফুলতলায় ত্রিমুখী সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। প্রবা ফটো

 খুলনার ফুলতলায় জ্বালানি তেলবাহী লরি, যাত্রীবাহী বাস ও কলেজ শিক্ষার্থীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার যুগ্নীপাশা এলাকার এতিমখানা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৮ জনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ১৬ জনকে যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, সকালে যশোর থেকে খুলনাগামী একটি জ্বালানি তেলবাহী লরি চলন্ত অবস্থায় হঠাৎ এর একটি চাকা ফেটে যায়। এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর পরই তেলবাহী লরিটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস সামনে থাকা লরিটিকে এড়িয়ে যেতে না পেরে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বাস দুটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে কিছু সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।এ সময় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারিও তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তৌহিদ জানান, ত্রিমুখী সংঘর্ষে মোট ২৪ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় সড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা