× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্রাই (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১২:৫৩ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৫:১৭ পিএম

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

 নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। 

আজ বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে ওই কলেজ শিক্ষকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

সাদা পাজামা-পাঞ্জাবি পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পড়েছিল তার ব্যবহৃত একটি ব্যাগ, হাতে ঘড়ি, পাঞ্জাবির পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগে কিছু টাকা ছিল বলে পুলিশ জানিয়েছেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে তার মরদেহ সেখানে ফেলে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। 

ঘটনার শিকার নেয়ামুল বাশিরের ভাই মিজানুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। সে মোতাবেক আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে।পূর্বশত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর রহমান।

এ বিষয়ে আত্রাই থানার পরিদর্শক (ওসি) মাহবুব আলম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা