× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

জনবান্ধব ও শ্রমবান্ধব বাজেট অর্থনীতিতে নতুন গতি আনবে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২১:৫৮ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ১৩:৫৭ পিএম

বাজেটের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বাজেটের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রস্তাবিত জাতীয় বাজেটকে জনবান্ধব, শ্রমবান্ধব ও বাস্তবসম্মত হয়ে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এই বাজেট দেশের শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রস্তাবিত বাজেটে শ্রমিক ও সাধারণ মানুষের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রামের কৃতী সন্তান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানান। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটের সমর্থনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের পরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। 

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বন্ধ শ্রমিক কলকারখানা ও পাটকল পুনরুজ্জীবনে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা বরাদ্দ রাখা হয়েছে, যা শিল্পখাতকে নতুন করে সচল করতে সহায়ক হবে। পাশাপাশি কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্যও উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। 

মেয়র আরও বলেন, হৃদরোগীদের চিকিৎসা সহজলভ্য করতে হার্টের রিং এর মূল্য কমানোর উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। আগে উচ্চমূল্যের কারণে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারতেন না। 

তিনি বলেন, প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বিশাল বাজেট বাস্তবায়নে সরকার কর রাজস্ব থেকে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। অবশিষ্ট অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহ করা হবে। এ বাজেট বাস্তবায়িত হলে দেশে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। 

তিনি আরও বলেন, বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। 

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদ আবুল হাসেম বক্কর। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া, সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহেনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক মাহমুদ হারুন, বন্দর ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম, কালুরঘাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, নাসিরাবাদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চানমিয়া, চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের নেতা ইব্রাহিম খোকন, নির্মাণ শ্রমিক দলের আব্দুল মান্নান, দর্জি শ্রমিক দলের রবিউল হোসেন, মো. হাসেম, সিটি কর্পোরেশনের মো. মামুন, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের মাহমুদ কামাল খান, চট্টগ্রাম বন্দর লাইসেন্স ও আন লাইসেন্স সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, উত্তরা ব্যাংকের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, নুরুল আলম সুজন, অপু সিং প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা