× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে সরকারি খাল ও জলাশয় পুনরুদ্ধার কর্মসূচির উদ্বোধন

বাগেরহাট (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২১:৫৬ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৬ ২১:৫৯ পিএম

বাগেরহাটে সরকারি খাল ও জলাশয় পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটে সরকারি খাল ও জলাশয় পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাট পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকারি খাল ও জলাশয় পুনরুদ্ধারে যৌথ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা। খাল দখলমুক্ত করা, ময়লা-আবর্জনা অপসারণ, অবৈধ বাঁধ উচ্ছেদ এবং প্রয়োজনীয় খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে বালিয়ার খালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, সুজন বাগেরহাটের সম্পাদক এসকে হাসিব, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, অতীতেও খাল রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর সুফল দীর্ঘস্থায়ী হয়নি। তবে এবার জেলা প্রশাসন, পৌরসভা, সামাজিক সংগঠন ও পরিবেশবাদীদের সমন্বিত উদ্যোগ আশাব্যঞ্জক।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, খালগুলো দ্রুত পুনরুদ্ধার করা না গেলে ভবিষ্যতে নগরবাসীকে আরও বড় ধরনের পরিবেশগত ও নাগরিক দুর্ভোগের মুখে পড়তে হবে।

পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, শহরের বিভিন্ন খাল পরিদর্শন করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন স্থান এবং অবৈধ বাঁধগুলো চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব প্রতিবন্ধকতা অপসারণ করে খালগুলোর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কাজ করা হবে।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বাগেরহাট পৌর এলাকায় ৮টি খাল রয়েছে। বিভিন্ন স্থানে বর্জ্য ফেলা, অবৈধ দখল এবং বাঁধ নির্মাণের কারণে এসব খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খাল পরিষ্কার, খনন, সীমানা নির্ধারণ এবং দখলমুক্তির কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। এ কাজে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা