বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ২১:০৭ পিএম
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময় সভা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) নিমসার কলেজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খান।
সভাপতিত্ব করেন
উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। পরিচালনা করেন উপজেলা বিএনপির
যুগ্ম সম্পাদক ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো.
আমির হোসেন বাদল।
সভায় মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা
বজায় রাখা, সড়ক
দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক
আইন মেনে চলা, যাত্রী ও
চালকদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা
হয়।
এসময় বক্তারা বলেন, মহাসড়কে দুর্ঘটনা
কমাতে চালক, যাত্রী, পরিবহন মালিক এবং
আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা
সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন ময়নামতি হাইওয়ে
ক্রসিং থানার ওসি আব্দুল মমিন, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান এবং দেবপুর পুলিশ
ফাঁড়ি ইনচার্জ সুরেজিত বড়ুয়া, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশিং কমিটির সভাপতি
ইয়ার আহমেদ, মোকাম
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং নিমসার বাজার কমিটির ইজারাদার
সফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।