পত্নীতলা (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৮:২৬ পিএম
পত্নীতলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের শোডাউন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর পত্নীতলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
নজিপুর বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার বিকাল ৪টায় এই শোডাউন শুরু হয়।
আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরিহিত শতাধিক সমর্থক মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
আয়োজকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই এ শোডাউনের আয়োজন করা হয়েছে।