× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল, কোটি টাকার সেতু নিয়ে উদ্বেগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৭:১৪ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৬ ১৭:১৭ পিএম

নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল, কোটি টাকার সেতু নিয়ে এলাকায়  উদ্বেগ

নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল, কোটি টাকার সেতু নিয়ে এলাকায় উদ্বেগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণাধীন একটি সেতুতে। প্রায় ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটির এমন অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর  থেকে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কাওয়ালীডাঙ্গা এলাকায় ওয়াপদা খালের উপর গার্ডার সেতুটির নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস এ এইচ ট্রেডার্স, লক্ষ্মীপুর। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর শুরু হওয়া কাজ চলতি বছরের ১০ মে শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা চলমান রয়েছে।

গত ৮ জুন সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিম পাশের উত্তর ও দক্ষিণ অংশের নিচের মূল পিলারে ফাটল দেখা দিয়েছে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ফাটলগুলো সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন, ফজলু মিয়া ও শহর আলীসহ কয়েকজন জানান, সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণ শেষ হলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও ভারী যানবাহন চলাচল করবে। কিন্তু নিম্নমানের কাজের কারণে এর স্থায়িত্ব নিয়ে তারা শঙ্কিত। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তাকে কাজের তদারকিতে দেখা যায়নি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান তালুকদার ও কার্যসহকারী মো. সজিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা সেতুটি সম্পর্কে অবগত নন বলে জানান।

অন্যদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটির মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা