× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জ সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় অবস্থান যুবকের

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৫:৫৮ পিএম

আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক যুবককে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন ওই যুবক।

উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাংগা বিওপির ১০৭৮ নম্বর পিলারের কাছে সোমবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বলছেন, সোমবার রাতে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয়রা দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাকে আটকে দেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি। পরে বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখায় পাঠিয়ে দেয়।

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেকে সেলিম মিয়া বলেন, “সীমান্তে পুশইনের খবর শুনে এলাকাবাসী নিয়ে বিজিবিকে সহায়তা করেছি”।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিএসএফ এখন কৌশল বদলে দুর্গম ও পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাতে ওই এলাকায় একজনকে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবি ও স্থানীয় জনগণের বাধার মুখে তা সফল হয়নি। অনুপ্রবেশের চেষ্টা চালানো ওই ব্যক্তি বর্তমানে আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন এবং সীমান্তে বিজিবির সর্তক নজরদারি বজায় রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা