× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৪৫ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৫:৩১ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৬ ১৫:৩৩ পিএম

মাতামুহুরী  উপজেলায়  নিখোঁজের ৪৫ ঘণ্টা পর শিশুর মরদেহ একটি  পরিত্যক্ত জলাশয় থেকে উদ্ধার । প্রবা ফটো

মাতামুহুরী উপজেলায় নিখোঁজের ৪৫ ঘণ্টা পর শিশুর মরদেহ একটি পরিত্যক্ত জলাশয় থেকে উদ্ধার । প্রবা ফটো

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের ৪৫ ঘণ্টা পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে শিশুটিকে বলৎকারের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত জলাশয় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

পারিবার জানায়, রবিবার (১৪ জুন) সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত জলাশয়ে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের মধ্যে ধারণা রয়েছে। তবে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। আমরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা