× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ও স্থানীয়রা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৬:৪২ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১৬:৪৯ পিএম

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।

উপজেলার সাপ্পারবাড়ি সীমান্ত এলাকায় রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৯টার দিকে বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়ার সঙ্গে স্থাপিত সার্চলাইট বন্ধ করে দেয়। পরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিমারী ক্যাম্পের সদস্যরা ৩ থেকে ৫ জন ব্যক্তিকে কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের কালীরহাট বিওপি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নেন। বিজিবি ও স্থানীয়দের উপস্থিতির কারণে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে পুশ-ইনের জন্য আনা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “ভারতের অভ্যন্তর থেকে তিনজন ব্যক্তিকে এনে কাঁটাতারের বেড়ার সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির সক্রিয় অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা