× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে হীরা মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) ভোরে উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৪টার দিকে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর ঘরের জানালা ভাঙার শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পান। পরে তাকে আটক করে আশপাশের লোকজনকে খবর দিলে গ্রামবাসী ঘটনাস্থলে এসে তাকে মারধর করেন। গণপিটুনিতে গুরুতর আহত হীরা মিয়া একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে বাড়ির মালিক অনিল টুডুসহ গ্রামের অনেক পুরুষ বাসিন্দা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। এ কারণে পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

নিহত হীরা মিয়া উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক ছিলেন এবং দুই সন্তানের জনক।

বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা