পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে রবিবার কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
সেবার মানোন্নয়নে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ করা হয়।
পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে রবিবার (১৪ জুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় সেরাক বাংলাদেশের বাস্তবতায় স্পেস টু লিড প্রকল্পের আওতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রদীপ দত্ত, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগীর আলম, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, শিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রথমে ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কমিটির কার্যকর করতে হবে। পাশাপাশি বয়ঃসন্ধিকালীন চিকিৎসাসেবাও খুব গুরুত্বপূর্ণ। এতে সবার আন্তরিকতা থাকতে হবে, তরুণ-তরুণীদের আগ্রহ এবং উদ্বুদ্ধ করতে সচেতনতার বিকল্প নেই।