× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহায়তা নয়, আত্মনির্ভরশীলতার হাতিয়ার পেলেন ২৩ নারী

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া শনিবার আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাইমেশিন তুলে দেওয়া হয়। প্রবা ফটো

পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া শনিবার আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাইমেশিন তুলে দেওয়া হয়। প্রবা ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুবিধাবঞ্চিত, অসহায় ও সহায়-সম্বলহীন নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে ২৩ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উপজেলার পোড়াবাড়িয়া আল হিকমাহ্ আলতাফিয়া স্মৃতি পাঠাগার মাঠে শনিবার (১৩ জুন) বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাইমেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানস্থলে শুরু থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। 

উপকারভোগী আমেনা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারের ব্যয়ভার বহন করতে অনেক কষ্ট হয়। আমি সেলাইয়ের কাজ জানি, কিন্তু একটি মেশিন কেনার মতো আর্থিক সামর্থ্য ছিল না। আজ সেলাইমেশিন পেয়ে আমি খুবই আনন্দিত।’ 

ডু সামথিং ফাউন্ডেশনের ভলান্টিয়ার এসএম রায়হান বলেন, ‘আমরা বিশ্বাস করি, শুধু সাময়িক সহায়তা দিয়ে মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব নয়। মানুষের হাতে কাজের সুযোগ তুলে দিতে পারলে তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে।’ 

তিনি আরও বলেন, “ডু সামথিং ফাউন্ডেশন সবসময় মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের প্রতিটি মানুষকে নিয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে ২৩ জন উপকারভোগী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিরা উপকারভোগীদের সফলতা কামনা করেন এবং তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা