× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে মিলনমেলা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামূলক চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের উদ্যোক্তা উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় তরুণ উদ্ভাবকদের ভাবনা, সম্ভাবনা ও স্বপ্নের এক প্রাণবন্ত মিলনমেলায়।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (১৪ জুন) সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিক্ষাগত উৎকর্ষ সহায়তা কর্মসূচি (ইএসএস), মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র সিকদার, পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সমস্যা সমাধানভিত্তিক চিন্তায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। তরুণদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাধারাই আগামী দিনের স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদর্শনীতে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯টি প্রকল্প উপস্থাপন করেন। প্রকল্পগুলোতে পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়। শিক্ষার্থীদের উপস্থাপনায় তাদের অনুসন্ধিৎসু মনোভাব, প্রযুক্তিনির্ভর চিন্তা এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা