× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ চালু

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চালু হয়েছে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট। প্রবা ফটো

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চালু হয়েছে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট। প্রবা ফটো

হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জেলা সদর হাসপাতালে চালু হয়েছে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সরদার মো. সাখাওয়াত হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার (১৪ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের উদ্বোধন করেন। দেশের ১০টি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবনির্মিত এই আইসিইউ ইউনিটে শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটরসহ সব ধরনের আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে। 

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুল আলম বলেন, এই অঞ্চলের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে অসচ্ছল, সিলেটে গিয়ে তাদের চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই। জেলা সদর হাসপাতালে আইসিইউ সেবা চালু হওয়া স্বাস্থ্যসেবায় একটি বড় অর্জন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুল আলম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা