শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
সাংবাদিকদের ওপর হামলা-মামলা-হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব। প্রবা ফটো
সাংবাদিকদের ওপর হামলা-মামলা-হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব।
মানববন্ধন থেকে সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে জীবনাশের হুমকিদাতাকে গ্রেপ্তার এবং সাংবাদিক আজিম হোসেনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে রবিবার (১৪ জুন) বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী। এ সময় আরও বক্তব্য রাখেন ডিবিসির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুদা মালী প্রমুখ। এ সময় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব, সুন্দরবন প্রেস ক্লাব, উপকূলীয় প্রেস ক্লাব ও উপজেলা রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকরা।