নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওযায় চাঁদ সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধ মা নিজ সন্তানের হাতে নির্যাতনের শিকার হয়েছেন।
এ ঘটনায পুলিশ শনিবার (১৩ জুন) রাতে তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১৪ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদ সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেনÑ চাঁদ সুলতানার
বড় ছেলে আব্দুল মমিন এবং ছোট ছেলে আব্দুল মুকিম।
পুলিশ জানায়, গত শনিবার চাঁদ সুলতানা নামে ওই বৃদ্ধা মেয়েকে সঙ্গে নিয়ে থানায় আসেন।
এরপর তিনি তার ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,
তার স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই তারা আলাদাভাবে
সংসার করে আসছিল। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে দিতে চাপ সৃষ্টি
করে দুই ছেলে। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও তার ছেলেরা মাঝেমধ্যেই
অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। গত শনিবার আবারও বৃদ্ধাকে তার ছেলেরা মারধর করে
বাড়িতে থেকে বের করে দিতে চায়। উপায় না পেয়ে বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন তিনি।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া পর ধামইরহাট থানার
ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে স্থানীয়দের
সাথে কথা বলে ঘটনার সত্যতা মিলে। এরপর রাতেই দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া
শেষে দুই ভাইকে আজ রবিবার (১৪ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।