× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইভেটকারে ইয়াবা যুবদল-মৎসজীবীদল নেতাসহ আটক ৩

কক্সবাজার অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

যুবদল-মৎসজীবীদল নেতাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। প্রবা ফটো

যুবদল-মৎসজীবীদল নেতাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। প্রবা ফটো

কক্সবাজারে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকার তল্লাশী করে ৬ হাজার ইয়াবা (মাদক) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইউনিয়ন যুবদল নেতা এবং মৎস্যজীবীদলের নেতা সহ ৩ জনকে আটক করা হয়। ইতোমধ্যে ঘটনাটি জানাজানি হওয়ায় অভিযুক্ত যুবদল নেতাকে বহিস্কার করে বিবৃতি দিয়েছে উপজেলা যুবদল।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের রাজনৈতিক পরিচয় উপজেলার স্ব-স্ব সংগঠনের নেতারা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন মৎস্যজীবীদলের সদস্য সচিব এবং হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার মফিজ উল্লাহ (৩৮), হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাঞ্জরপাড়ার ফরিদুল আলম (৩৭), কক্সবাজার শহরের আলীর জাহান এলাকার কাসিপুরের রহমান সারুপ (১৯)। 

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মছিউর রহমান জানান, শনিবার প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ডিবি পুলিশের টহল জোরদার করা হয়। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে ভোলাবাবুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে চালক দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে। ধাওয়া করে গাড়িটি নিয়ন্ত্রণে এনে গাড়িতে থাকা তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গাড়িটি ওয়ার্কশপে নিয়ে তল্লাশী করলে গাড়ির বডির নিচের একটি প্রকোষ্ঠ থেকে কালো টেপে মোড়ানো ৬ হাজার ইয়াবা (মাদক) পাওয়া যায়। ওই রাতেই মামলা করে আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম জানান, ফরিদুল আলম হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবং মফিজ উল্লাহ হোয়াইক্যং ইউনিয়ন মৎস্যজীবীদলের সদস্য সচিব। গাড়িটি মফিজ উল্লাহর। উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক জালাল উদ্দিন জানান, মফিজ উল্লাহকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা