× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের নামে স্মৃতিস্মারক নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম

কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের নামে স্মৃতিস্মারক নির্মাণের দাবিতে মৌন মানবন্ধন করেছেন এলাকাবাসী। ছবি : প্রবা

কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের নামে স্মৃতিস্মারক নির্মাণের দাবিতে মৌন মানবন্ধন করেছেন এলাকাবাসী। ছবি : প্রবা

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের নামে স্মৃতিস্মারক নির্মাণের দাবিতে রাজশাহীতে মৌন মানবন্ধন হয়েছে। 

রবিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ওয়ার্কাস পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি নেতা সৈয়দ মিসফাক আলী এবং ব্যবসায়ী নেতা ওসমান গনি ও রাশেদুজ্জামান উজ্জল।

রাশেদুজ্জামান উজ্জল জানান, প্লেব্যাক সম্রাটখ্যাত রাজশাহীর ছেলে এন্ড্রু কিশোর প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। অথচ তার স্মরণে জেলায় কোনো স্মৃতিস্মারক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

এই কণ্ঠশিল্পীর স্মরণে একটি মিউজিয়াম নির্মাণেরও দাবি জানান তিনি।

বাংলা চলচ্চিত্রে ১৫ হাজারেরও বেশি গান গেয়েছেন এন্ডু কিশোর। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘পদ্মপাতার পানি’,সবাই তো ভালোবাসা চায়’’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘পড়ে না চোখের পলক’,‘ওগো বিদেশিনী’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমি চিরকাল প্রেমের কাঙাল’ প্রভৃতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা