নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
অভিযুক্ত আব্দুল মতিন মণ্ডল। প্রবা ফটো
নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডলসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নির্যাতিতা গৃহবধূ আহাদ আলীর স্ত্রী হাসিনা বানু শনিবার (১৩ জুন) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুল মতিন মণ্ডল, তার শ্যালক, শ্যালকের স্ত্রীসহ ছয়জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলায় অভিযোগ করা হয় যে, আসামিদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে হাসিনা বানুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। গত বৃহস্পতিবার হাসিনা বানু উপজেলার গাহলী বাজারে আব্দুল মতিনের বিরুদ্ধে জমি দখল, মারপিট প্রভৃতি বিষয়ে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন। পরে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশে একটি ডাব গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সারা শরীরে ও শরীরের নিম্নাংশে মরিচের গুঁড়া মাখিয়ে দেয়। সেখানে আব্দুল মতিন মণ্ডল দুই লাখ টাকা চাঁদা দাবি করে। হাসিনার মেয়ে থানায় এসে এর প্রতিকার চাইলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে বন্দি দশা থেকে উদ্ধার করে। পরে তাকে ও তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় আসমিদের বিরুদ্ধে মামল দায়ের করা হয়েছে।