× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৃষ্টিহীন বীর মুক্তিযোদ্ধার দোকান জমিতে প্রভাবশালীদের কুদৃষ্টি

আজিজুল হক, ফরিদপুর

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দৃষ্টিহীন বীর মুক্তিযোদ্ধা রতন আলী মোল্যার পরিবার। প্রবা ফটো

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দৃষ্টিহীন বীর মুক্তিযোদ্ধা রতন আলী মোল্যার পরিবার। প্রবা ফটো

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দৃষ্টিহীন বীর মুক্তিযোদ্ধা রতন আলী মোল্যার দোকানঘর ও জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে মুক্তিযোদ্ধার জমিতে থাকা দোকানঘরের ভাড়া আদায়ে বাধা দেওয়ার পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে। ফলে অসুস্থ মুক্তিযোদ্ধা দোকান ভাড়া দিতে না পেরে মানবেতর দিন যাপন করছেন। 

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলা চত্বরের সামনে সদরপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের পাশে বীর মুক্তিযোদ্ধা রতন মোল্যার ২৭ ও তার স্ত্রী ইমারুন নেছার সাড়ে ১০ শতাংশ জমি রয়েছে। সে জমিতে ৫টি দোকানঘর উত্তোলন করে দীর্ঘদিন ভাড়া দিয়ে আসছিলেন রতন মোল্যা। ২০১৯ সালে পুনরায় দোকানঘর মেরামত করতে গেলে প্রতিবেশী ইউসুফ হাওলাদার তাতে বাধা প্রদান করেন। অভিযুক্ত ইউসুফ হাওলাদারের দাবি, তিনি রতন মোল্যা গংয়ের কাছে ৫ শতাংশ জমি পাবেন। এ নিয়ে আদালতে মামলা হলে ইউসুফ হাওলাদার সেই মামলায় হেরে যান। পরবর্তীতে ২৪ পরবর্তী সময়ে ইউসুফ হাওলাদার জোরপূর্বক রতন মোল্যার কিছু জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ তুলে আদালতে মামলা হলে আদালত বিরোধপূর্ণ জমিতে ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইউসুফ হাওলাদার রাতের আঁধারে রতন মোল্যার দখলে থাকা জমিতে গোপনে দোকানঘর নির্মাণ করছে। 

রতন মোল্যার মেয়ে রহিমা আক্তার জানান, তার বাবা ও মায়ের জমিতে কয়েকটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। কয়েক বছর আগে তাদের মা মারা গেছেন। তার বাবা গত কয়েক বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। চোখে একেবারেই দেখেন না, কানেও তেমন শোনেন না। দোকানের ভাড়ার টাকা দিয়েই তিনি কোনো রকমে চালাতেন। কিন্তু বর্তমানে ইউসুফ হাওলাদার তাদের দোকানগুলোতে ভাড়াটিয়াকে থাকতে দেন না। ফলে তার অসুস্থ বাবা মানবেতর জীবনযাপন করেছেন। আমরা বোনরা যা পারি তা দিয়েই বর্তমানে বাবার চিকিৎসা, ওষুধ ও খাওয়ার খরচ চলছে। 

তিনি বলেন, জমি দখলের বিরুদ্ধে প্রভাবশালী মহলের ভয়ে এলাকার কেউ কোনো কথা বলেন না। অভিযুক্তরা আদালতের নির্দেশনাও মানছে না, আমরা কার কাছে বিচার চাইব।’

অভিযুক্ত ইউসুফ হাওলাদার বলেন, ‘আমি কারও জায়গা দখল করে ঘর নির্মাণ করছি না, আমার জায়গায় ঘর তুলছি। বিগত দিনে তারা ক্ষমতার অপব্যবহার করে আমার জায়গা দখল করে দোকানঘর উঠিয়েছে। আমি ইচ্ছে করলে তাদের দোকানঘর ভেঙে দিতে পারি। কিন্তু আইনে যা হবে তাই আমি করব।’ 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা