× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠালিয়ায় মৎস্যচাষিদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রফিকুল ইসলাম জামাল। প্রবা ফটো

কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রফিকুল ইসলাম জামাল। প্রবা ফটো

ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্যচাষিদের পাঁচ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে শনিবার (১৩ জুন)। পাঁচ দিনের এ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ৩২ নারী ও পুরুষ সমবায়ী মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

উপজেলার ইউএনও মো. মকবুল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ মো. রফিকুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, মৎস্য বিভাগ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারলে উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টির এ ধরনের উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি গত ৯ জুন শুরু হয়ে ১৩ জুন সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা