× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

রাণীশংকৈল থানা। ছবি: সংগৃহীত

রাণীশংকৈল থানা। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

পৌর শহরের কুয়েতি মসজিদ এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে কোচিং শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শিবা রাণী। পথে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর শিবা রাণীর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরসহ চালককে আটকে রেখে পুলিশে খবর দেন।

পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও ট্রাক্টরটি হেফাজতে নেন। 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “ট্রাক্টর ও চালককে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা