× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে বাড়ির পাশে পুকুরে ডুবে হাফসা খাতুন নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাফসা খাতুন একই গ্রামের মাঝ পাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হাফসা খাতুন এদিন সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়।  হাফসার বাবা বাজার থেকে ফিরে এসে হাফসাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে হাফসার মরদেহ ভেসে উঠলে দেখতে পান তারা। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, “ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ শুনে আমরা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। এছাড়াও জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা