রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী। ফাইল ফটো
রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরীকে (৪৫) গুলি করে হত্যা।
রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ স্বপনের ছোট ভাই।
স্থানীয়রা জানান, বেলা দেড়টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী এলাকাটিতে আসে। এরপর মাসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে অটোরিকশা করেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। মাসুদুলের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানান।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিনের বলেন, “মাসুদ চৌধুরীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমি ঘটনাস্থলে আছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে”।