নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
মেহেন্দিগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে শনিবার নিহতের স্বজনদের হাতে চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। প্রবা ফটো
বরিশালের মেহেন্দিগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে শনিবার (১৩ জুন) সকালে নিহতের স্বজনদের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
জানা যায়, ঈদুল ফিতরে বাড়ি ফেরার পথে ঢাকা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায়
নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেলের মা ও শাশুড়ির পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চেক বিরতণের অনুষ্ঠানে
জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে নিজ গ্রামে ফেরার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ
দুর্ঘটনায় সোহেল প্রাণ হারান। এ ঘটনায় সোহেলের মা ও শাশুড়িকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এছাড়া পরবর্তী সময়ে নিহতের
পরিবারের জন্য আরও সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে
স্থানীয় বিএনপির নেতারা, বিআইডব্লিউটি-এর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত
ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দুর্ঘটনায়
স্বজন হারানোর শোক কখনোই পূরণ হওয়ার নয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা
প্রকাশ এবং তাদের আর্থিক দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।