× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে স্কুল মাঠে মাদকবিরোধী অভিযান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন  মাওলানা আবু তালিব এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মাওলানা আবু তালিব এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অভিযানের সময় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবস্থানরত যুবকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। তারা যেন কোনো অবস্থাতেই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট না হয়।

অভিযান পরিদর্শনকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করছে। একটি জাতিকে দুর্বল করে দিতে মাদকই যথেষ্ট। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো মাদক ব্যবসায়ী, পৃষ্ঠপোষক কিংবা মাদকসেবীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী মাঠ শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা, শরীরচর্চা এবং সুস্থ বিনোদনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এখানে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। স্থানীয় জনগণ যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে মাদক নির্মূলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে। তরুণ সমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা