গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর একটি কারখানায় শনিবার সকাল ১০টায় লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, ওই এলাকার ম্যাট্রিক্স স্টাইলস্ লিমিটেড নামের একটি কারখানায়
হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে চৌরাস্তা, জয়দেবপুরসহ ফায়ার
সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে প্রায়
২ ঘণ্টা চেষ্টা করে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন,
‘সকাল ১০টার দিকে আগুন লাগে। পরে আমাদের ৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে
দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার
কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।