× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি, ভোরে মিলল মরদেহ

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রতীকী ছবি

নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটা পৌরসভায় মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পাশের সড়ক থেকে শনিবার ভোরে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সফেজ উদ্দিনের ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাসায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মিজানুর। এরপর রাত দেড়টা থেকে দুইটার মধ্যে কোনো এক সময় তিনি বাসা থেকে বের হয়ে যান। 

পরে আর বাড়ি ফেরেননি। ভোরের দিকে স্থানীয়রা সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বলেও জানান তারা।

স্থানীয়দের কয়েকজনের দাবি, নিহতের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম পাওয়া গেছে।

এলাকাবাসীর অভিযোগ, নিহতের বাড়ির পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে এক প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা