× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি দিন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করে দেব: এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আব্দুল মান্নান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থানীয়ভাবে জমির ব্যবস্থা করা গেলে নবীনগরে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণ করে দেবেন বলে আশ্বস্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

নবীনগর উপজেলার শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গতকাল শুক্রবার দুপুরে আয়োজিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মান্নান বলেন, ‘দেশে বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ায় দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই। এ লক্ষ্যে নবীনগরের পূর্বাঞ্চলে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। প্রতিষ্ঠানটি নির্মাণের জন্য ৮ থেকে ৯ বিঘা জমি প্রয়োজন। স্থানীয়ভাবে জমির ব্যবস্থা করা গেলে আমি এই ইউনিয়নেই একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণ করে দেব।’

তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে প্রশাসনকে প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে সচেতনতামূলক সমাবেশ করার নির্দেশ দিয়েছি। মাদক কারবারি কিংবা মাদকসেবী কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে কয়েকটি ইউনিয়নে এ বিষয়ে সভা করা হয়েছে।’

নতুন উপজেলা গঠন প্রসঙ্গে এমপি বলেন, ‘সাধারণত একটি নতুন উপজেলা প্রতিষ্ঠার জন্য কমপক্ষে সাতটি ইউনিয়ন প্রয়োজন। বর্তমানে পূর্বাঞ্চলে ছয়টি ইউনিয়ন রয়েছে। আরও একটি ইউনিয়ন যুক্ত করা গেলে উপজেলা প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্ত পূরণ হবে এবং নতুন উপজেলা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’ শিক্ষার মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন আব্দুল মান্নান। 

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রেজাউল করিম স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার।

আল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। 

বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানা স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে. এম. রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মো. মাহবুবুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, নবীনগর উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা