× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে ১ হাজার কেজি মধুসহ আটক ১১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আটককৃত  ১১ জন মৌয়াল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আটককৃত ১১ জন মৌয়াল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা চলাকালে মধু আহরণ করে ফেরার পথে ১ হাজার কেজি মধুসহ ১১ জন মৌয়ালকে আটক করেছে বনবিভাগ।

সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের গহীন এলাকা থেকে শুক্রবার সকালে তাদের আটক করে হয়। 

বনবিভাগ সূত্রে জানা গেছে, আটককৃত মৌয়ালরা নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮টি মধুর ড্রাম জব্দ করা হয়। ড্রাম সহ মধুর ওজন এক হাজার ৩২ কেজি। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বানছার উদ্দিন গাজীর ছেলে আমজাদ হোসেন (৬৪), হাকিম শেখের ছেলে কামরুল শেখ (৪৫), মতিয়ার রহমান গাজীর ছেলে আল-আমীন গাজী (৪০), আব্দুল হাকিম শেখের ছেলে আহসান হাবিব (৩৫), হায়াত আলী গাজীর ছেলে রব্বানী গাজী (৩৫), মৃত হাজের গাজীর ছেলে হায়াত আলী গাজী (৫৫), হাকিম শেখের ছেলে মোবারক শেখ (৩২), মতিয়ার রহমানের ছেলে বাবলু রহমান (৩০), মৃত সোহরাফ খাঁ এর ছেলে মনিরুল খাঁ (৩৮), মৃত এশার মালীরা ছেলে আবিয়ার মালী (৪৫), গোলজার গাজীর ছেলে কবিরুল ইসলাম (৪৫)।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, “পহেলা জুন থেকে ৩ মাসের জন্য সুন্দরবনে জেলে, মৌয়াল, পর্যটক সহ সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ। নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করার কোন সুযোগ নেই। সকল ধরনের পাশ বন্ধ। আটক ১১জন মৌয়ালের পাশের মেয়াদ না থাকায় তাদেরকে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছ”। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা