× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলায় সড়ক অচল হওয়ার শঙ্কা

খুলনা অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় ১৪ জুন থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা। ছবি: সংগৃহীত

খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় ১৪ জুন থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা। ছবি: সংগৃহীত

মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণসহ তিন দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

আগামী রবিবার (১৪ জুন) ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হলে পুরো অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়তে পারে। ধর্মঘটের আওতায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার সব ধরনের বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবহন নেতারা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকার অনুমোদন ব্যতীত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটিমাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ, অবৈধ থ্রি-হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন অটোরিকশা আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ করা, এবং দূরপাল্লার পরিবহণে নীতিমালা বহির্ভূত লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা। 

নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও বাস্তব অগ্রগতি হয়নি। বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সাল থেকে একাধিক দফা আলোচনা হলেও কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। সর্বশেষ ২০ মে অনুষ্ঠিত বৈঠকে পাঁচ জেলার পরিবহন সংগঠনগুলো যৌথভাবে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, ১১ জুন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কার্যকর করা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসন অবগত রয়েছে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, যাতে ধর্মঘটের মতো পরিস্থিতি তৈরি না হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা