× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল-শাহপরাণ মাজারে স্বচ্ছতা আনতে উদ্যোগ

আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

হজরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শনে সিলেট জেলা প্রশাসক। প্রবা ফটো

হজরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শনে সিলেট জেলা প্রশাসক। প্রবা ফটো

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। মাজার দুটিকে আধুনিক ও নান্দনিক ইসলামী কমপ্লেক্সে রূপান্তরের পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

হজরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন শেষে শুক্রবার (১২ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, সিলেটের দুটি বৃহৎ ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মাজার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য মাজারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে দুটি মাজারের ব্যবস্থাপনা, কার্যক্রম ও সার্বিক পরিবেশকে একটি নির্দিষ্ট মানদণ্ডের আওতায় আনার কাজ চলছে। একই সঙ্গে মাজার দুটিকে আধুনিক ইসলামী কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে প্রশাসন।

মাজারে প্রশাসক নিয়োগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মো. সারওয়ার আলম বলেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে কিছু বলা কঠিন। তবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং আয়-ব্যয়ের হিসাব জনসাধারণের জন্য উন্মুক্ত করা।’

তিনি আরও বলেন, মাজারে কত টাকা আয় হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছেÑ এসব তথ্য নিয়মিতভাবে সংরক্ষণ ও প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই বিষয়গুলো জানতে পারেন এবং মতামত দেওয়ার সুযোগ পান। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

মাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি প্রশাসনের প্রতিনিধিদেরও ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের সার্বিক কার্যক্রম সরকারের নজরদারির আওতায় থাকবে। পরিদর্শনকালে মাজারের মোতাওয়াল্লিরা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা