কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিহত শিক্ষার্থী তামিমের বাবার হাতে শুক্রবার অনুদানের চেক তুলে দেন ইউএনও মাহমুদুল হাসান রাসেল। প্রবা ফটো
চাঁদপুরের কচুয়ায় সহপাঠীদের সঙ্গে খেলার সময় স্কুলের পাশে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে নিহত শিক্ষার্থী ইয়াসিন হোসেন তামিমের পরিবারকে শিক্ষামন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করেছেন।
নিহত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. ইয়াসিন হোসেন তামিমের বাবার হাতে শুক্রবার (১২ জুন) সকালে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।
নিহত স্কুলছাত্র তামিমের দাফনকার্য ও অন্যান্য ব্যয় নির্বাহে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির পক্ষে তামিমের পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেনÑ কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, উপজেলা বিএনপির সেক্রেটারি মাসুদ এলাহী সুবাস, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজি, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. সিরাজ, কচুয়া জামেয়া ইসলামিয়া আহম্মাদিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাও. হানিফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে কচুয়া উপজেলার ১৩২ নম্বর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বিরতিতে সহপাঠীদের সঙ্গে খেলার সময় স্কুলের পাশে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে চাপা পড়ে নিহত হয় তামিম।