চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
প্রতীকি ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকায় পদ্মার নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
শিশুরা হলোÑ উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের মো. জহর আলীর মেয়ে জেসমিন খাতুন (৮) এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত গোল কাজলের মেয়ে ইসরাত খাতুন (৭)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নূরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু বাড়ির পাশের নদীর ধারে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল স্থানীয়দের নিয়ে পদ্মা নদীতে উদ্ধার কাজ শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে প্রথমে জেসমিনকে ও সাড়ে ৪টার দিকে ইসরাতকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।